mit
প্রধানমন্ত্রীর সাথে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পুরস্কার মঞ্চে উঠলেন তখন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে তুমুল করতালি। মঞ্চের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দু’দল কিশোর-কিশোরী। যারা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রতিদ্বন্দ্বী। যেখানে ছেলেদের বিভাগে চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল ও মেয়েদের বিভাগে ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেবে, ট্রফি নেবে। বঙ্গবন্ধুকন্যাকে সালাম দেবে- এ তর যেন সইছিল না একঝাঁক কিশোর-কিশোরীর। রেফারি, অফিসিয়ালদের প্রথমে ক্রেস্ট তুলে দিয়ে প্রধানমন্ত্রী পরে এক এক করে ফাইনালের চার দলের খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দিলেন। সর্বশেষ দুই বিভাগের রানার্সআপRead More

