শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে ডিবির হাতে গ্রেফতার ভূয়া উপ-সচিব

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

জনতার নিঃশ্বাস-গাজীপুর অফিস::

জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে টাকা নেয়ার পর এক প্রতারক  গ্রেফতার হয়েছে গাজীপুর জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশের হাতে।

প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া যুবক হলেন নরসিংদী পলাশ উপজেলার ঘাগড়া বণিক পাড়া গ্রামের সঞ্জিত পালের ছেলে সুমন পাল(৩৭)। তার সাথে প্রতারণার কাজে সহযোগীতার অভিযোগে গ্রেফতার হওয়া আরেক যুবক হলেন নরসিংদীর পলাশ উপজেলার আটিয়া গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে মো. মুন্না (২২)।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অবস্থিত সুরুজ ট্রান্সপোর্ট অ্যান্ড সার্ভেসিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভূয়া আইডি কার্ড, নিয়োগপত্র ও প্রাইভেট কার জব্দ করা হয়।

জানা যায় সুমন পাল নিজেকে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিচয় দিয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। তিনি টাকা নিতেন কিস্তি হিসেবে। এলাকার অনেকের কাছ থেকে এই চাকরির প্রলোভনে কয়েক ধাপে টাকা নিয়েছে এই প্রতারক। সবশেষ গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়লো এই প্রতারক।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের চৌকশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর রাকিবুল হাসান জানান এই প্রতারক কে গ্রেফতারের পরে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *