শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

টাঙ্গাইলের মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

নাজিবুল বাশার,মধুপুর::মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ। গতকাল শনিবার বিকেলে আউশনারা উ”চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেছেন, লেখা পড়া শিখে আমাদের একজন মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ হওয়া দরকার। আর লেখা পড়ার মূল কথাই হচ্ছে মানবিক গুণাবলি অর্জন করা । আমরা লেখাপড়া শিখে কতটুকু মানবিক গুণাবলি অর্জন করছি তা লেখাপড়ার মাধ্যমেই প্রমাণ করতে হবে। তাছাড়া আমাদের এ সমাজে আজকাল সুশিক্ষা অর্জন না করার কারণে মাদকের ছোবল মেরেছে। তাই এখন আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা অর্জন করতে না পারলে ধ্বংসে পর্যবসিত হতে হবে। সুশিক্ষা না থাকার কারনে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে। আর এ কারনেই আজ আমাদের জাতির পিতার ইতিহাস নিয়ে অনেকেই অনেক কথা বলে । আর এ কারনেই আজ আমাদের জাতির পিতাকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনা। আপনারা আপনাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিবেন। সঠিক শিক্ষা না থাকার কারণে আজ আমাদের ছেলে মেয়েরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে । আমাদের এই সকল কোমালমতি শিক্ষার্থীরা যখন দেশের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে নিয়োজিত করবে তাহলে তখন তারা অবশ্যই আগামী বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবে। গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. কবির আহম্মেদ, অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল প্রমুখ । শিক্ষায় মুক্তিযুদ্ধে ও তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় গুণিজন সম্মাননা শেষে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় ।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *