ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আরও ৩০ কিলোমিটার সড়কবাতি উদ্বোধন করেন মেয়র টিটু
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার- ময়মনসিংহ ::
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ টি ওয়ার্ডের প্রায় ৩০ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি সড়কবাতি উদ্বোধন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
গত শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর ৪,২৮ও ২৯ নং ওয়ার্ডের এসব সড়ক বাতি উদ্বোধন করা হয়।
এ সময় ময়মনসিংহ জিলা স্কুল মোড় থেকে গোয়াইকান্দী হাইস্কুল হয়ে বিশ্বরোড গন্দ্রপা রোড বাদেকল্পা রোড,নাসিমা নার্সিং থেকে মার্কাস মসজিদ এবং এ ওয়ার্ডসমূহের অভ্যন্তরীণ সড়কসমূহে পোলসহ সড়কবাতি উদ্বোধন করা হয়।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে সড়জবাতি স্থাপনের জন্য ৪৯ কোটি টাকার প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করা হয়।এ প্রকল্পের আওতায় সিটির ১৮৯ কিলোমিটার সড়কে পোলসহ সড়কবাতি স্থাপন করা হচ্ছে। যার ১৭৬ কিলোমিটার সড়কে ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো.মাহবুব রহমান দুলাল,ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ও মো.কাইসার জাহাঙ্গীর আকন্দ,সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত,শাম্মী আক্তার মিতু,তত্বাবধায়ক প্রকৌশলী মো.জহুরুল হক,নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান ও স্হানীয় মুক্তিযোদ্ধা গণ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

