ভৈরবে সার্বজনীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ১১ টি প্রতিষ্ঠানের মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ
ভৈরব বাশঁগাড়ী সার্বজনীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২১ জানুয়ারি রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় বাশঁগাড়ী আদর্শ বাজারে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ যে উক্ত সংগঠন ১৯৯০ সাল থেকে আজ পর্যন্ত সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।আজ ছোট ছোট কোমলমতি ছাত্র- ছাত্রী ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতেখার হোসেন বেনু,মেয়র ভৈরব পৌর সভা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ আলী সভাপতি সার্বজনীন সমাজ কল্যাণ পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শাহরিয়ার চেয়ারম্যান গজারিয়া ইউনিয়ন পরিষদ, শহিদুল্লাহ কায়সার প্রতিষ্ঠাতা শহিদুল্লাহ কায়সার কলেজ,বীর মুক্তিযোদ্ধা হাজী আবু জাফর মোঃ সালেহ সহকারী কমান্ডার ভৈরব উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,নূরুল কাদের সোহেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্যপার্থী, সাইদুর রহমান কাওসার সমাজ সেবক বাশঁগাড়ী,জাবেদ ওমর কবির সমাজ সেবক বাশঁগাড়ী,সাইদুর রহমান সভাপতি বাশঁগাড়ী আদর্শ বাজার কমিটি,আলহাজ্ব মাওঃ আব্দুল হাই প্রতিষ্ঠাতা বাঁশগাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, বশির আলম সভাপতি ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়,রাশিদ মিয়া মেম্বার ৭ নং ওয়ার্ড, মোঃ বাদল মিয়া মেম্বার ৯ নং ওয়ার্ড,মোঃ জাকির হোসেন মেম্বার ৮ নং ওয়ার্ড প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন সার্বজনীন সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি উপধ্যক্ষ মাওঃ একে এম রমজান আলী,সাধারণ সম্পাদক মাওঃ মাঈন উদ্দিন কফিল,যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাওঃ ওবায়দুল্লাহ,কোষাধ্যক্ষ ডাঃ মোঃনজরুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

