শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

স্টাফ রিপোর্টার::

গাজীপুরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন ছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা সরকার,সদর উপজেলা ভূমি কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান খেলাধুলা শরীর মন সতেজ থাকে মন্তব্য করে বলেন,খেলা ধূলার মাধ্যমে যেমন শরীর মন সুস্থ থাকে তেমনি মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করে।

উদ্বোধনী প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে ১০০ ও ২০০মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিয়েছে।

প্রসঙ্গত :শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রাথমিক সময়সূচি অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার কথা রয়েছে ১৪ থেকে ২৮ জানুয়ারি। এছাড়া ১ থেকে ৫ ফেব্রুয়ারি জেলা এবং ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার সুচি পরে নির্ধারণ করা হবে।

প্রতিযোগিতায় শ্রেণি ভিত্তিক ৪টি গ্রুপে ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে ১০০ ও ২০০মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্পে অংশ নিবে। ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা ‘গ’ ও ‘ঘ’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, বর্শা নিক্ষেপ , শট পুট, ডিসকাস থ্রো এবং ৪ ১০০ মিটার রিলেতে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *