শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কুলাউড়ায় আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

নিজস্ব প্রতিবেক, কুলাউড়া: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদল বাজারে অবস্থিত একটি ভ্যারাইটিজ দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, দোকানের মালিক সুজাপুর গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে আব্দুস সালাম (৩২)। সোমবার রাত সাড়ে ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছিল এর কিছু সময়ের মধ্যেই স্থানীয় পাবেল মিয়া, সানি আহমদ, ছুরত মিয়া দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এসে দোকান মালিককে খবর দেয় কিন্তু ততক্ষণে দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনেই পুড়ে গেল ছৈদল বাজারে অবস্থিত “ সালাম টেলিকম এন্ড ভ্যারাইটিজ ষ্টোর” নামের ব্যবসা প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) কান্নাজড়িত কণ্ঠে প্রতিবেদককে প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী আব্দুস সালাম জানান, প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলাম। কিন্তু রাত ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি। তখন স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু চোখের সামনের আমার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করছি কোন দুস্কৃতিকারী এ অগ্নিকান্ড ঘটিয়েছে। পরবর্তিতে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের লোকেরা বলেন কারেন্ট থেকে আগুন লাগার কোন আলামত পাননি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দোকানের মালিক আরো জানান অনেক কষ্টে ব্যবসার প্রসার ঘটাই। দীর্ঘদিন থেকে বিকাশ,ধান, চালসহ ভ্যারাইটিজ মালের ব্যবসা করে আসছিলাম। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব কিছু। কী করব? কিছুই বুঝে উঠতে পারছি না।
ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবে ধারণা করা হচ্ছে, দোকানে নগদ ৫লক্ষ পঁচিশ হাজার টাকা, ৯টি মোবাইল (যার বাজার মুল্য প্রায় পঁচানব্বই হাজার টাকা), ভ্যারাইটিজ মাল অনুমান আঠারো লক্ষ টাকা, দোকান ঘর পুঁড়ে প্রায় ৯ লক্ষ টাকাসহ সর্বমোট ৩৩ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। দুস্কৃতিকারী আগুন লাগিয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *