গাজীপুর সদর প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস::সত্য,ন্যায় ও সাহসী সাংবাদিকরাই জাতির বিবেক এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত গাজীপুর সদর প্রেসক্লাবের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্ষিক আনন্দ ভ্রমণ-২০২৩ পর্যটন নগরী কক্সবাজারে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।
২রা জানুয়ারি থেকে হতে ৬ জানুয়ারি পর্যন্ত ৪ দিনব্যাপী এ আনন্দ ভ্রমণে গাজীপুর সদর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য তাদের সপরিবারসহ অংশ নেন।
কক্সবাজারে অবস্থানকালে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকতে ভ্রমণ ছাড়াও ছিলো সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সুন্দর মিতালী পর্যটন স্পট হিমছড়ি ও ইনানী বীচ পরিদর্শন এবং সাফারিপার্ক ভ্রমণ ছিলো অন্যতম। প্রতিটি স্পটে শিশু ও কিশোররা বাঁধভাঙ্গা আনন্দে মাতিয়ে তোলে। তারা পুরো ভ্রমণকে প্রাণবন্ত করে রাখে।
আনন্দ ভ্রমণে অনাড়ম্বর আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কক্সবাজার সমুদ্র সৈকতে শীতের জীর্ণতা সরিয়ে দুঃখ-বেদনা দূরে সরিয়ে আনন্দ-উন্মাদনায় সাংবাদিকদের হারিয়ে যাওয়ার দৃশ্য ছিলো চোখে পরার মতো। প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবিতোলা, সুইমিং, ভাগ্য কুপন, ঘুরাঘুরি, কেনাকাটা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো উল্লেখযোগ্য।
সাদা টি-শার্ট ও সবুজ ক্যাপ পড়ে ক্লাবের সদস্যরা মুখরিত করেছিল কক্সবাজার সমুদ্র সৈকত ।
পাহাড় আর সমুদ্রের ঢেউয়ের গর্জনের যৌথ সম্মিলনে তালে-তালে নেচে, গেয়ে এবং বিভিন্ন রকম খেলাধুলায় মেতে উঠে সারা দিন উপভোগ করেন গাজীপুর সদর প্রেসক্লাবের সদস্যরা।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, এনামুল হক, রমজান আলী রুবেল, জুয়েল আলম,হারুন-অর-রশিদ,আহাদ খান,আহসান হাবীব,হাবিবুর রহমান,খলিলুর রহমান,এলিজা পারভীন লিজা,রীনা আক্তার,আজিজুল হক তালুকদার,ইমরান হোসেন,শানু মোল্লা,মোবারক হোসেন রনি,বকুল সরকার,বাচ্চু চাকলাদার, আল-আমিন,রুহুল আমিন,কামাল হোসেন প্রধান প্রমূখ এছাড়াও তাদের পরিবারবর্গ।
গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিক বলেন, সাংবাদিকরা বছর জুড়ে খবরের পেছনে চারিদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে গাজীপুর সদর প্রেসক্লাবের এক দশকপূর্তি উপলক্ষে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রতি বছরই আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে প্রেসক্লাব কর্তৃপক্ষ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা চান তিনি।
আনন্দ ভ্রমণ সফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

