শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

শ্রীপুরে নারীকে বিবস্ত্রও চুলকেটে নেয়ার চেষ্টার অভিযোগ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

রমিজ উদ্দিন, স্টাফ রিপোর্টার, জনতার নিঃশ্বাস::

গাজীপুরের শ্রীপুরে পূর্ব বিরোধের জের ধরে এক নারী প্রকাশ্যে রাস্তায় ফেলে নির্যাতন,বিবস্ত্র করা ও মাথার চুল কেটে নেয়ার চেষ্টার অভিযোগ উঠছে। হামলা কারীরা ওই নারীর পড়নের জামা কাপড় খুলে পুরোপুরি বিবস্ত্র করে মাথার চুল কেটে নেয়ার চেষ্টা করে। ডাক চিৎকারে স্বজনরা এগিয়ে তাকে উদ্ধার করে। মধ্যযুগীয় এ বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে। ভূক্তভোগীর স্বামী শুক্রবার (২সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে কবির হোসেন তালুকদার (৪৫) ও মো. লিটন মিয়া (৩০),বাবুল মিয়ার কন্যা আশামনি (২৫)।

 

নির্যাতনের শিকার রেনু আক্তার (৩২) উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. মুছা মিয়ার স্ত্রী।

রেনু আক্তার জানান, অভিযুক্তদের সাথে তার পরিবারে পূর্ব বিরোধ আছে। শুক্রবার বিকালে তার স্বামী মুছা মিয়া বাড়ির অদূরে পুকুরে মাছকে খাবার দিতে যায়। এসময় অভিযুক্তরা পূর্ব আক্রোশে মুছামিয়াকে মারধর করতে থাকে। স্বামীকে রক্ষা করতে এগিয়ে যায় রেনু আক্তার।

এসময় কবির তালুকদারের নেতৃত্বে হামলাকারীরা তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। তাকে বিবস্ত্র করা এবং মাথার চুল কেটে নেয়ার চেষ্টা করে। পুরোপুরি বিবস্ত্র করতে না পেরে অভিযুক্তরা টানা হেঁচড়া করে ওই নারীর শ্লীলতাহানী করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভূক্তভোগী নারীর স্বামী মুছা মিয়া বলেন, তার স্ত্রীকে প্রতিপক্ষরা নির্যাতন করে। বিবস্ত্র করা এবং মাথার চুল কেটে নেয়ার চেষ্টা করে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন।এ-ঘটনার বিচার দাবী করেন তিনি। অভিযুক্ত কবির হোসেন তালুকদারকে মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লোবনা বলেন, হাসপাতালে ভর্তি হওয়া রেুনুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নারী নির্যাতনের ঘটনায় ওই নারীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত সময়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *