জরিমানার প্রতিবাদে বাজার বন্ধ ঘোষণা
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের সুযোগে রাজশাহীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। অধিক হারে জরিমানা করার অভিযোগ তুলে নগরীর সাহেববাজার এলাকার কাঁচাবাজার ও মুদি দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর কাঁচাবাজার ও মুদি দোকান মালিক সমিতির সভা শেষে সংগঠনটির সভাপতি ফাইজুল ইসলাম এ ঘোষণা দেন।
পরে বাজার এলাকায় সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়। এতে বলা হয়, রোববার থেকে মাস্টারপাড়া কাঁচাবাজার এবং সাহেববাজারের সব মুদি দোকান বন্ধ থাকবে।
ফাইজুল ইসলাম বলেন, আমরা যে দামে পণ্য কিনছি, তার চেয়ে কম দামে বিক্রি করতে নির্দেশ দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। মালামাল কেনার রশিদ দেখিয়েও লাভ হচ্ছে না। এতে ব্যবসায়ীরা ব্যাপক লোকসানে পড়ছেন। সেজন্য অনির্দিষ্টকালের জন্য কাঁচাবাজার ও মুদি দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বলেন, ঊর্ধ্বতনদের নির্দেশে বাজার মনিটর করা হচ্ছে। যারা নিয়ম মেনে ব্যবসা করছেন, তাদের জরিমানা করা হচ্ছে না। আমরা কেবল অসাধু ব্যবসায়ীদের অর্থদণ্ড দিচ্ছি। এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকছে। জেলা প্রশাসকের নির্দেশ না আসা পর্যন্ত আমরা বাজারে অবস্থান করে মনিটরিং কার্যক্রম চালিয়ে যাব।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

