শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ভৈরবে উৎসমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 

মো. ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ থেকে::

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ছিল।

এছাড়া সংরক্ষিত মহিলা আসনে মোট ৭৮ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে মোট ২৪৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মনোনয়ন পত্র জমাদানকারী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বেশিরভাগ প্রার্থী বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

দিনব্যাপী প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র জমা দেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদানের সময় নেতাকর্মীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নৌকার সমর্থনে প্রার্থীদের পক্ষে দলে দলে নেতাকর্মীরা মনোনয়ন পত্র জমা দেয়ায় অংশ নেন।

এ নির্বাচনে বিএনপি প্রার্থী দেয়নি। তবে প্রায় প্রতিটি ইউনিয়নে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থী মনোয়ন পত্র জমা দিয়েছেন।

ভৈরব উপজেলার ৭ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সাদেকপুর ইউনিয়ন থেকে মো. সাফায়েত উল্লাহ, আগানগর ইউনিয়ন থেকে মো. হুমায়ুন কবির, শিমুলকান্দি ইউনিয়ন থেকে মো. মিজানুর রহমান, গজারিয়া ইউনিয়ন থেকে ফরিদ উদ্দিন খান, কালিকাপ্রসাদ ইউনিয়ন থেকে মো. ফারুক মিয়া, শিবপুর ইউনিয়ন থেকে মো. শফিকুল ইসলাম এবং শ্রীনগর ইউনিয়ন থেকে মো. আবুল বাশার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এ সময় তাদের সাথে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, জাতীয় পার্টির ভৈরব উপজেলা শাখার যুগ্ন আহবায় এনকে সোহেল,মোঃ ছাবির উদ্দিন রাজু, মিডিয়াকর্মীসহ অসংখ্য নেতাকর্মী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে সমর্থকরা দলে দলে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমাদানকারীদের মধ্যে রয়েছেন সাদেকপুর ইউনিয়নে মো. তোফাজ্জল হক।

আগানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সেলিম আহমেদ, মো. হুমায়ুন কবীর, মো. মুসলিম মিয়া, মো. লায়েছ উদ্দিন, তাদির ইসলাম, মোহাম্মদ আবুল বাসার, মো. শফিকুল ইসলাম ও খায়রুল আলম।

শিমুলকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শামিম মিয়া, আক্তার হোসেন মিয়া, মো. বাবুল মিয়া ও আবদুল আজিজ।

গজারিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. নবী হোসেন সেন্টু, জাহিদুল ইসলাম রাজু, এ.এস শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মো. বশির আলম, কাজী নুরুল আলম, মো. নুরুল আলম সোহেল, সায়েম মিয়া, কাইসার আহম্মেদ ভূইয়া ও আমিনুল ইসলাম।

কালিকাপ্রসাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মুহম্মদ আবদুল্লাহ আল মামুন, মো. হারুন অর রশিদ, লিটন মিয়া, ফজলুল কবির, মো. জসিমউদদীন ভূইয়া ও কামাল খান।

শিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. দ্বীন ইসলাম, মাসুদ রানা, হাসান, সাহিদ মিয়া, মো. ছালাউদ্দিন, রাসেল রহমান ও শ্রীনগর ইউনিয়ন থেকে মোহাম্মদ হারুন অর রশিদ ভূইয়া, মোশারফ হোসেন হেলিম, মো. কফিলউদ্দিন ও মো. হেলাল উদ্দিন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা বলেন, ২৫ নভেম্বর ছিলো মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। ২৯ নভেম্বর উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুম মিলনায়তনে সকাল ১০টা থেকে প্রার্থী যাচাই-বাছাইয়ের দিনব্যাপী কার্যক্রম চলবে।

আগামী ৬ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ৭ ডিসেম্বর প্রার্থীদের মার্কা প্রদান করা হবে এবং আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভৈরবে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সকল কার্যক্রম সম্পন্ন হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *