ভৈরবে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নৌকার মনোনয়ন পেয়েছেন
ইপেপার / প্রিন্ট
মো. ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ থেকে::
ভৈরব উপজেলা ইউপি নির্বাচনে আগানগর ইউনিয়নে মোঃ হুমায়ূন কবির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের দুই ঘন্টা পর জানতে পারেন তিনি নৌকার মনোনয়ন পেয়েছেন। এতে হতবাক হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে। বিষয়টি আজ বুধবার নির্বাচন অফিস থেকে জানা গেছে।এবিষয়ে মোঃ হুমায়ূন কবির জানান, ভৈরবে তৃনমূলের ডেলিগেট ভোটে আমি ১০ ভোট পেয়ে তৃতীয় হয়েছি। আমার সাথে প্রতিদ্বন্দি ছিল মোঃ হীরা মিয়া ও মোঃ সেলিম মিয়া। ডেলিগেট ভোটে হীরা মিয়া প্রথম এবং সেলিম মিয়া দ্বিতীয় হয়। এতে আমি ভেবেছিলাম আমি আ,লীগের মনোননিত হয়ে নৌকা মার্কাটি কখনই পাবনা। একারনে আমি মঙ্গলবার দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। কিন্তু এদিন বিকেল ৩ টায় জানতে পারি আমি নৌকার মনোনয়ন পেয়েছি। খবরটি শুনে আমি হতবাক হয়ে যায়। এখন আ,লীগ সভানেত্রীর পত্রটি পাওয়ার পর মনোনয়নপত্রে সংযুক্ত করে দিব।এবিষয়ে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল আলিম রানা বলেন, আগানগর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ হুমায়ূন কবির মঙ্গলবার দুপুরে তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন।উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা এবিষয়ে জানান, হুমায়ূন কবিরের মনোনয়নপত্রটি স্বতন্ত্র হিসেবে জমা দিলেও পরে আ,লীগ সভানেত্রীর স্বাক্ষরিত নৌকা পাওয়ার পত্রটি জমা দিলে ঠিক করে দেয়া হবে। এতে তার কোন সমস্যা হবেনা।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

