শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

মহম্মদপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমন চাষ, সোনালী সপ্ন দেখছেন কৃষক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
মেহেদী হাসান রাব্বী, মাগুরা থেকে::
মাগুরার মহম্মদপুরে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমন ও বোনা আমন ধানের চাষ হয়েছে। পাকতে শুরু করেছে রোপা আমন ও বোনা আমন ধান। পাকা ধানে সোনালি হয়ে উঠেছে বিস্তৃত মাঠ। কিছু কিছু এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা-মাড়াইয়ের কাজ। তবে কাটা-মাড়াই পুরোপুরি জমে উঠতে আরও কয়েক দিন সময় লাগবে। এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কৃষি শ্রমিকেরা।
মাঠ ভরা সোনা ঝরা ধানের সমারহ। মৃদু বাতাসে কাঁচা পাকা ধানের ঝংকার। যা দেখে ভরে যাচ্ছে কৃষক-কৃষাণীর মন। এরই মাঝে বছর ঘুরে আবার এসেছে নবান্ন উৎসব।
অগ্রহায়নের হালকা হিমেল হাওয়ায় কাস্তে হাতে কৃষাণ দল বেঁধে সকাল-সন্ধ্যা মাঠের পাকা ধান কাটছেন।
নতুন ধানে ভরবে গোলা তাই বেজায় খুশি কৃষাণী। নতুন চলে কেউ কেউ তৈরি করবেন নানা রকম পিঠা
পাকা ধানে কৃষকের স্বপ্ন।
ইতিমধ্যে আগাম জাতের রোপা আমন ধান পাকতে শুরু করেছে। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম হওয়ায় ভালো ফলনের বিষয়ে আশাবাদী চাষিরা।
মহম্মদপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার ৮ ইউনিয়নে ১২ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন ও বোনা আমন জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। আবাদ হয়েছে ১২ হাজার ২শ ৫০ হেক্টর জমিতে। উপজেলায় গড় খাদ্যের চাহিদা রয়েছে ৪৫ হাজার ৩শ ৫০ মেট্রিক টন। গড় হিসাব অনুযায়ী উপজেলার খাদ্য চাহিদা মিটিয়ে ১৬ হাজার ৫শ ৫০ মেট্রিক টন চাল অতিরিক্ত থাকবে বলে ধারনা করা হচ্ছে। যা বিক্রি করে কৃষকের বাড়তি আয় হবে।
হরিনাডাঙ্গা গ্রামের কৃষক হালিম মোল্যা বলেন, অনুকূল আবহাওয়া, রোগ বালাই কম, আর সঠিক মাত্রায় সার প্রয়োগে এ বছর রোপা আমন ও বোনা আমন ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে।
দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের আনোয়ার মোল্যা জানান, গত বছর বোরো চাষ করিনি এবার করেছি। ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষি অফিস থেকে নিয়মিত আমার ক্ষেত দেখেতে আসে। এসপ্তাহে ধান কেটে ঘরে তুলবো।
উপজেলার বাবুখালী ইউনিয়নের কৃষক আব্দুল জব্বার, সুমন মোল্যা, লিয়াকত মোল্যাসহ একাধিক কৃষক জানান, বোরো ধান কাটার পরই জমিতে রোপা আমন জাতের ধান লাগানো হয়। এ সময় বৃষ্টিপাত বেশী হওয়ায় এ জাতের ধান চাষে পানি সেচ ততটা দিতে হয় না। সার ও কীটনাশকও লাগে কম। এবার আবহাওয়া ভালো থাকায় ধানে তেমন পোঁকার আক্রমণ হয়নি। কদিন পরই ধান কাটা পুরোপুরি শুরু হবে। বিগত বছরের চেয়ে এবার বাম্পার ফলনের আশা করছেন তাঁরা।
বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি দাস বলেন, জমি চাষ দেওয়া থেকে শুরু করে চারা রোপনের শেষ হওয়া পর্যন্ত প্রত্যেক কৃষককে নিয়মিত পরামর্শ প্রদান করছি। যেন রোপন করা থেকে শুরু করে কৃষক ফসল ঘরে তুলতে পারে।
মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুস সোবহান বলেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষমাত্রা চেয়ে বেশি ধান চাষ হয়েছে। গত বছরের তুলনায় এবার ভালো ফলন পাবে। কৃষকরাও  ধানের ন্যায্যমূল্য পাওয়ায় রোপা আমন আবাদে ঝুঁকে পড়ছে কৃষক।





Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *