কুষ্টিয়ায় লালন মেলা শুরু হবে কাল
ইপেপার / প্রিন্ট

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এ প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় রোববার (৮ মার্চ) শুরু হবে তিন দিনব্যাপী দোল পূর্ণিমা স্মরণোৎসব বা লালন মেলা।
রোববার সন্ধ্যায় লালন মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে দোল পূর্ণিমা স্মরণোৎসবের আয়োজন করছে লালন একাডেমি। এতে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
লালন মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলা উপলক্ষে ইতোমধ্যে আখড়াবাড়িতে এসেছেন অনেক লালনভক্ত।
লালন শাহ দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে বসতেন। এর ধারাবাহিকতা রক্ষায় প্রতি বছর দিবসটি ঘিরে কালীগঙ্গার ধারে পালন করা হয় দোল পূর্ণিমা স্মরণোৎসব।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন বলেছেন, প্রতিবছরের মতো এবারও বাউল সাধক ফকির লালন শাহ স্মরণে তিন দিনের দোল পূর্ণিমা স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। ৮ মার্চ শুরু হবে এ উৎসব। চলবে ১০ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে লালন একাডেমি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উৎসব চলাকালে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

