শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

কঠোর লকডাউনে সেনা, পুলিশ-বিজিবি টহলে নেই মুভমেন্ট পাস, গার্মেন্টস বিষয়ে সিদ্ধান্ত কাল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

 জনতার নিঃশ্বাস::
করোনা সংক্রমণ রোধে সারাদেশে ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ তথা সর্বাত্মক লকডাউন দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সচিব বলেন, ‘করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ দেওয়া হবে। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’

তিনি বলেন, ‘সর্বাত্মক লকডাউনে কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সরকারি, বেসরকারি অফিস, শপিংমল দোকান পাট, মার্কেট বন্ধ থাকবে। শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা রাখার বিষয়ে কাল সিদ্ধান্ত হবে।’

সর্বাত্মক লকডাউনে সরকার কঠোর থাকবে জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘করোনায় বিধিনিষেধ প্রতিপালনে পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনা টহল থাকবে।  মাস্কপরাসহ স্বাস্থ‌্যবিধি নিশ্চিত করা হবে।’ এবার পুলিশের মুভমেন্ট পাস থাকছে না বলেও জানান তিনি।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় পরামর্শক কমিটির সুপারিশে ২৮ জুন থেকে ১ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার।

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও ৮ দফা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়। এর পাশাপাশি স্থানীয় পর্যায়েও বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ দেওয়া হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *