গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে একাত্তর টিভি’র এক প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম: গাজীপুরের কাশিমপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় পূর্ব শত্রুতার জের ধরে একাত্তর টেলিভিশনের কাশিমপুর প্রতিনিধি মো. ফয়সাল কাজী’র উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
গতকাল রোববার (২৫ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সুলতান মার্কেট জামিয়া ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এসময় সাংবাদিক মো.ফয়সাল কাজী গুরুতর আহত হন এবং পরে তাকে পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করান।
এবিষয়ে সাংবাদিক ফয়সাল কাজী কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গাজীপুরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার মো. জাহিদ কাজীর ছেলে ফয়সাল কাজী। তিনি কাজ করছেন একাত্তর টেলিভিশনের কাশিমপুর প্রতিনিধি হিসেবে এবং একই সাথে তিনি কাশিমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হিসেবেও রয়েছেন।
এদিকে পেশাগত কাজের সূত্র ধরে শত্রুতার সৃষ্টি হয় কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকার মো. শমসের আলীর ছেলে মো. জহিরুল ওরফে জহির,সারদাগঞ্জ সুলতান মার্কেটের আ:হাইয়ের ছেলে মেজবাহ্ ও শৈলডুবির মো. রফিক মুন্সির ছেলে আবু নহরের।
অভিযোগ সূত্রে আরো জানা যায়,পূর্ব শত্রুতার জেরেই গত ২৫ এপ্রিল পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সাংবাদিক ফয়সাল কাজীর গতিরোধ করে লোহার রড,বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম ও অকথ্য ভাষায় গালিগালাজ করে সাংবাদিক ফয়সলকে। এসময় তার সাথে থাকা স্বর্ণের চেইন ও নগদ অর্থ লোট করে নেয় তারা।
পরে স্থানীয়রা এই অবস্থায় দেখে সাংবাদিক ফয়সালের বাড়ির লোকদের খবর দেয়া হলে পরিবারের সদস্যরা দ্রুত মারাত্মক আহত অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করান।
এই প্রসঙ্গে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুদরত-ই-খোদা জানান,অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে দ্রুতই আসামীদের গ্রেফতার করা হবে।
এই বিষয়ে গাজীপুর জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন,বর্তমানে সাংবাদিকদের এই অবস্থা চলতে থাকলে একসময় নিরাপত্তার অভাবে এই পেশা বিলিন হয়ে যাবে। তাই সকল দল মত নির্বিশেষে সাংবাদিকদের এসকল নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

