দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৮ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৪ লাখ ২৫২ জনের।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৬০০ জন।
মারা যাওয়া ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। এরমধ্যে ১৪ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৩ জন, বরিশালে ১ সিলেটে ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১১ জন রয়েছেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

