সাতক্ষীরায় সাহেদ করিম ১০ দিনের রিমান্ডে
ইপেপার / প্রিন্ট
ডেস্ক রিপোর্ট:

সাতক্ষীরার দেবহাটা থানার অস্ত্র আইনের মামলায় বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রোববার (২৬ জুলাই) দুপুরে দেবহাটা আমলী আদালতের বিচারক সাতক্ষীরার সিনিয়র জুডিশয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ভার্চুয়াল শুনানি শেষে তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
সাহেদ করিমের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালে করোনা পরী্ক্ষার ভুয়া রিপোর্ট দিয়ে প্রতারণার অভিযোগ প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্নস্থানে তার বিরুদ্ধে একের পর এক প্রতারণার মামলা দায়ের হতে থাকে। এ পর্যন্ত তাকে সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর মধ্যে একটি মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আজ রোববার (২৬ জুলাই) সাহেদ করিমকে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হাজির করা হয়। পরে এই আদালত তাকে চার মামলায় আরো ২৮ দিন রিমান্ড মঞ্জুর করেন।
অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ এর এসআই রেজাউল করিম সাতক্ষীরার জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানিতে সাহেদ করিমের পক্ষে সাতক্ষীরার কোনো আইনজীবী অংশ নেননি। ঢাকা থেকে অনলাইনে তার পক্ষে আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়।
গত ১৫ জুলাই দুপুরে র্যাব-৬ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় সাহেদ করিমসহ দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
এর আগে ভোর ৫টার দিকে দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লাবণ্যবতী নদী থেকে বোরকা পরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাহেদ করিমকে আটক করে র্যাব।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

