ময়মনসিংহের তারাকান্দায় আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেনের বৃক্ষরোপণ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক:
“মুজিববর্ষের আহ্বান – তিনটি করে গাছ লাগান” মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনার এই আহ্বান সাড়া দিয়ে ময়মনসিংহের তারাকান্দায় বৃক্ষ রোপণ করেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের নেতা তোফাজ্জল হোসেন ফকির।
আজ শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ৭ নম্বর রামপুর ইউনিয়নের কাকুরা ফাযিল ডিগ্রি মাদরাসায় বৃক্ষ রোপণ করা হয়।
জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জননেতা মো. ইকরামুল হক টিটু’র নির্দেশনায় এবং আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সংগ্রামী আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সবুজের অনুপ্রেরণায় তিনি এই বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন।
এ বিষয়ে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন ফকির বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ও জননন্দিত মেয়র, জননেতা ইকরামুল হক টিটু’র নির্দেশনা ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সুযোগ্য আহ্বায়ক মাহমদুল হাসান সবুজের অনুপ্রেরণায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেছি। এবং ক্রমান্বয়ে আরও বৃক্ষ রোপণ করবো।’
তিনি আরও বলেন, ‘সৃষ্টির বুকে প্রাণীকুল বেঁচে থাকায় বৃক্ষের রয়েছে অপরিসীম ভূমিকা। বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে তিন মাসব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে। বাংলাদেশ ছাত্রলীগ যেকোনো মুহূর্তে যে নির্দেশনা দিবে আমি সর্বদা প্রফুল্ল চিত্তে তা পালন করবো।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
কাকুরা ফাযিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল আকন্দ অন্যান্য শিক্ষক মন্ডলী,যুবলীগ নেতা জনি তালুকদার ও মিজানুর রহমান আকন্দ প্রমুখ ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

