শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

সাভারে র‌্যাবের অভিযান;২টি কারখানাকে জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মো. জাহাঙ্গীর আলম:
ঢাকার সাভারে ঈদকে সামনে রেখে অস্বাস্থ্যকর,নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে একটি সেমাই কারখানাসহ দু’টি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা দু’টিকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়।
সোমবার(২০জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনু মং এর নেতৃত্বে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজীমোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।
র‌্যাব ৪ জানায়, দীর্ঘদিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে কারখানাটির মালিক ইমরান হোসেনকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারদন্ড প্রদান করেন। সেইসাথে কারখানাটি থেকে চার’শ লিটার পোড়া তৈল,বেশ কয়েক কেজি সেমাই, ডালডাসহ নানা উপকরণ জব্দ করা হয়। 1
অনিক ফুড কারখানাটি ইঁদুর ও তেলাপোকার কসবাস বলে দেখা যায়। এছাড়াও নোংড়া মেঝেতে গবাদিপশুর মল-মুত্র রয়েছে।অন্যদিকে সাভারের নামাবাজারের কাজীমোকমাপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিমকিসহ নানা খাদ্যপণ্য তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো রেবা রানী কারখানার মালিক দুলাল সাহা । ওই কারখানায় অভিযান চালিয়ে মালিক দুলাল সাহাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিনুর রহমান বলেন, অসাধু ব্যক্তিরা নোংরা পরিবেশে কেউ খাবার তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। এসব মুখরোচক খাবার খেয়ে অসুষ্থ হয়ে পরছে শিশুসহ অনেকে।সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সয়েমুল হুদা বলেন, কাপড়ের রঙ দিয়ে তৈরি করা সেমাই, নিমকি, চানাচুরসহ এ জাতীয় খাবার খেলে মানুষের ক্যান্সারসহ নানাবিধ রোগ হতে পারে ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *