গাজীপুরে ভবানীপুরে ৫ ডাকাত গ্রেফতার
ইপেপার / প্রিন্ট
বিশেষ প্রতিনিধি:
জীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা।
সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর সদরের মারিয়ালী এলাকার মৃত শফিউল আলমের ছেলে মো. আকরাম হোসেন (৩৪), ময়মনসিংহের ত্রিশাল থানার বালিপাড়া এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. নাজমুল হক (৩২), একই এলাকার মৃত আমিনুলের ছেলে মো. মাহাবুল হক (২০) ও মৃত আক্তার উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া (৩৫) এবং দিনাজপুরের ঘোরাঘাট থানার নন্দনপুর এলাকার ওয়াসেক আলীর ছেলে মো. মনজুরুল ইসলাম (২৮)।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি স্টিলের চাপাতি, একটি ২৩ ইঞ্চি লম্বা ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, ১১টি বিভিন্ন গাড়ির চাবি, পাঁচটি মোবাইল ও ৪২০ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, সংঘবদ্ধ দস্যু দলের এই সদস্যরা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ আশপাশের অঞ্চলে ডাকাতি করে আসছিল। মঙ্গলবার (৩ মার্চ ) জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

