ময়মনসিংহে ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজের ঈদ উপহার বিতরণ
ইপেপার / প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক :
ঈদুল ফিতর উপলক্ষে করোনায় কর্মহীন শতাধিক নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ।
আজ রোববার (২৪ মে) ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামের শতাধিক মানুষের মাঝে এই উপহার বিতরণ করেন ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমান সবুজ। 
জানা যায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশনায় ঈদে কর্মহীন মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগের এই নেতা।
উপহার সামগ্রী পেয়ে খুশি বৈশ্বিক মহামারিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষ।
এবিষয়ে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুর রহমান সবুজ বলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরিফ আহমেদ এমপি’র নির্দেশনায় দরিদ্র মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও বিতরণ করা হবে।
সবাইকে নিজ গৃহে অবস্থান করে সচেতন থাকার আহ্বান জানান ছাত্রলীগের এই নেতা।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

