বীরগঞ্জে সচেতন করতে মাঠে ইউএনও, মানছে না নির্দেশ – করোনা শিথিল হওয়ায়
ইপেপার / প্রিন্ট
মো. নাজমুল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : 
দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে বীরগঞ্জ উপজেলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ কঠোর নজর দারিতে রেখেছেন।
মাইকিং এর বিভিন্ন ভাবে প্রচার করে জরুরি কাজ ছাড়া বাড়ি বাইরে না যাওয়ার জন্য আহবান জানাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি কাজে যারা বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক ব্যবহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে। নিজের এবং পরিবার তথা সমাজের স্বার্থে সবাইকে নিরাপদে থাকা আহবান জানান প্রশাসন।
উপজেলায় প্রতিদিন সেনা সদস্য ও বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধানের নেতৃবৃন্দে পুলিশের দল উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা অব্যাহত রেখেছেন। মাঝে মাঝে করোনা সংক্রমণ ঠোকানোর কৌশল পরিবর্তনে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে চেকপোস্ট।
আবার উপজেলা হাটবাজারের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও পুলিশের টহল জোড়দার করে জনসাধারণের অহেতুক ঘোরাফেরা ও নির্দিষ্ট সময় পার হওয়ার পর দোকান খোলার অপরাধ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। দিনে বিভিন্ন কাপড়ের দোকানে উপচে পড়া ভীর। আরো লক্ষ করলে বোঝা যায়, ঈদের কেনা কাটা করছে, হয়তো নেই সময়। করোনার উপসর্গ বাড়ি ও হোম কোয়ারেন্টাইনে থাকা বাড়িগুলোও পরিদর্শন করছেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ১২ মে মঙ্গলবার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে অভিযান চালিয়ে ১১টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। এসময় গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নেন তিনি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

