শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

টাঙ্গাইলে করোনায় একই পরিবারের দুইজনসহ নতুন আক্রান্ত ৪

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

টাঙ্গাইলে মা-ছেলেসহ নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের মধ্যে তিনজন দেলদুয়ার উপজেলার, একজন সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

মঙ্গলবার (১২ মে) জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ জনে।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে আজ সকালে সেখান থেকে চারজনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান, দেলদুয়ারে আক্রান্ত তিনজনের মধ্যে একই পরিবারের মা-ছেলে রয়েছেন। তারা উপজেলা দেওলী ইউনিয়নের আগ দেওলী গ্রামের বাসিন্দা। আক্রান্ত ওই নারীর বড় ছেলে গত সপ্তাহে ঢাকা থেকে বাড়ি আসেন। পরে তার নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া যায়। পরে গতকাল তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে দুজনের করোনা পজেটিভ পাওয়া যায়। তবে তাদের দুজনেরই কোনো উপসর্গ ছিলো না।

আক্রান্ত আরেক ব্যক্তি পার্শ্ববর্তী ফলবর্শা গ্রামের বাসিন্দা। তিনিও ঢাকা ফেরত। তার হালকা ঠাণ্ডা কাশি ছিল।

এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় জানান, আজ নমুনা পরীক্ষায় সদর উপজেলার একজন আক্রান্ত হয়েছেন। তার বাড়ি খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *