শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার, আটক ৪

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন সড়ক এলাকা হতে অপহৃত ছয় বছরের শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। এ সময় চার অপহরণকারীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১১ মে) দুপুরে র‌্যাব ১ এর পোড়াবাড়ী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অপহৃত শিশু সাব্বির হোসেন নাটোরের লালপুর থানার দোয়ারিয়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। আবু বকর সিদ্দিক গাজীপুর সিটির বাসন সড়ক এলাকায় ভাড়া থাকেন।

আটককৃতরা হলেন, নেত্রকোণা সদরের বেতাতী এলাকার নাজমুল হুদা ওরফে শামীম (২৮), তার স্ত্রী সোমা আক্তার (২৫),বারহাট্টা থানার চয়াহাল এলাকার নয়ন মিয়া (৩৪) ও তার স্ত্রী সুরাইয়া আক্তার শিউলি (২৬)। অপহরণকারী চক্রের দুইজন ভিকটিমদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন।

র‌্যাব জানায়, রোববার (১০ মে) সকাল ৯টার দিকে সাব্বির হোসেনকে অপহরণ করা হয়। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বাসন থানায় অপহরণের মামলা করেন। এদিকে, সাব্বিরের বাবার মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এ ব্যাপারে অভিযোগ পেয়ে ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করতে র‌্যাবের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১১ মে) ভোরে র‌্যাবের  আভিযানিক দল গাজীপুর ও রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মুক্তিপণের টাকা লেনদেনের সময় অপহরণকারী চক্রের হোতা নাজমুল হুদা ওরফে শামীমসহ চারজনকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্যমতে, উত্তরার একটি ফ্ল্যাটের পরিত্যক্ত গোপন কক্ষ হতে অসুস্থ অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে।

র‌্যাব জানায়, আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অপহরণ, চুরি ও ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কাজে জড়িত। তারা পরস্পর যোগসাজসে মুক্তিপণ আদায়ের জন্য শিশু সাব্বিরকে অপহরণ করে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *