শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

দুই দশক পর গাজীপুরে আসছেন তারেক রহমান,সকল প্রস্তুতি সম্পন্ন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হাফিজুর রহমান:: দুই দশক পর গাজীপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ি ময়দানে বক্তব্য প্রদান করবেন। তারেক রহমানের গাজীপুরে আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। এ নিয়ে সাধারণ মানুষের মাঝেও তৈরী হয়েছে ব্যাপক আগ্রহ। এ জনসভায় কয়েক লাখ লোকের সমাগম হবে বলে ধারণা করছেন মহানগর বিএনপির নেতারা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় এসেছিলেন। তিনি ওই সভায় সভাপতিত্ব করেন। ওই প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়া। তারেক রহমান ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে দলীয় কর্মসূচিতে আসছেন। ওই প্রতিনিধি সভায় ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুরের ইউনিয়ন পর্যায়ের দুই সহস্রাধিক প্রতিনিধিসহ প্রায় তিন হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। তখন তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। বিএনপির তৎকালীন ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ছিলেন ওই প্রতিনিধি সভার সমন্বয়কারী।

মঙ্গলবারের জনসভাকে সফল করার জন্য সমাবেশ স্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। সভাস্থল পরিদর্শনকালে নেতৃবৃন্দ মঞ্চ নির্মাণ, জনসমাগম ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তারা জানান, জনসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে মহানগর বিএনপিকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে আলাদা শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে।গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার জানান, তারেক রহমান  মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় রাজবাড়ী মাঠে জনসভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জনসভায় যোগ দিতে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ এড়াতে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবেন। গাড়ি পার্কিং এবং যানবাহনের শৃংখলার জন্য আলাদা কমিটি রয়েছে। জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলান জানান, চিকিৎসা সেবার জন্য ড্যাবের উদ্যোগে একাধিক মেডিকেল টিমসহ নানা ব্যবস্থা রয়েছে।গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি জানান, দীর্ঘ ২০ বছর পর তারেক রহমান ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জনসভায় ভাষণ দেবেন। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, গাজীপুরবাসীর জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমান ঘোষিত ৩১ দফা দেশের উন্নয়নের একটি সুস্পষ্ট রোডম্যাপ। কৃষি, শিল্প, কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচির বাস্তবায়ন নিয়ে গাজীপুরের জনসভায় তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল ইসলাম বলেন, ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠ বিএনপির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের স্মৃতিবিজড়িত এই স্থানে জনসভা আয়োজন দলীয় ঐতিহ্য ও ধারাবাহিকতার প্রতীক।এদিকে সোমবার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী  ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, গাজীপুর ৪ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  রিয়াজুল হান্নান,গাজীপুর জেলা যু্বদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা জনসভাস্থল রাজবাড়ি ময়দান পরিদর্শন করেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *