শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

বাংলাদেশের প্রথম সাব-অরবিটাল স্পেস রকেট ‘বিদ্রোহী’ উন্মোচন: মহাকাশ অভিযানে নতুন দিগন্ত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শামীম ইশতিয়াক:: বাংলাদেশের মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস রচিত হলো ‘বিদ্রোহী’ রকেটের মাধ্যমে।দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম সাব-অরবিটাল গবেষণা রকেটটি তৈরি করেছে ‘ধুমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড’। প্রায় ৫০ জন উদ্ভাবক ও তরুণ প্রকৌশলীর নিরলস পরিশ্রমে বাস্তবায়িত এই প্রকল্পটি বাংলাদেশের অ্যারোস্পেস খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। রকেটটির নামকরণ করা হয়েছে ‘বিদ্রোহী’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতার নামানুসারে। এই নাম যেমন প্রতীক হয়ে দাঁড়িয়েছে সাহস, প্রতিবাদ ও অগ্রযাত্রার; তেমনি এটি উদ্ভাবকদের আত্মবিশ্বাস এবং নতুন দিগন্তে পৌঁছানোর সংকল্পের প্রতিফলন। বিদ্রোহী রকেটটির দৈর্ঘ্য প্রায় ২০ফুট এবং ৩৫-৫০ কেজি পেলোড নিতে সক্ষম। রকেটটির রেঞ্জ হবে প্রায় ২৮১ কিলোমিটার। এই রকেট গবেষণা ও প্রযুক্তি শিক্ষায় নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা আন্তর্জাতিক মানে কাজ করার বাস্তব সুযোগ পাবে। দেশের প্রযুক্তিগত আত্মনির্ভরতা এবং প্রতিরক্ষা ও আবহাওয়া গবেষণায় এটি বড় ভূমিকা রাখবে বলেও মনে করা হচ্ছে। ধুমকেতু এক্স-এর সিইও নাহিয়ান আল রহমান বলেন, “আমরা আমাদের রকেটের জন্য একটি উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনে সরকারের সঙ্গে সমন্বয় করছি। এই রকেট উৎক্ষেপণের উদ্দেশ্য বাণিজ্যিক। আমরা এর মাধ্যমে ৫টি ন্যানো স্যাটেলাইট (শিক্ষার্থীদের ডিজাইনকৃত কিউবস্যাট), বাংলাদেশের ৫টি জাতীয় সিম্বল ও বেশ কিছু বাণিজ্যিক পেলোড মহাকাশে পাঠাবো।” আগামি ৬ই মে, ২০২৫, ময়মনসিংহের এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক বিশাল প্রদর্শনীর মাধ্যমে বিদ্রোহী রকেট সম্পর্কে ধুমকেতু এক্সের প্লান সবার সামনে আনা হবে । এ সম্পর্কে ধুমকেতু এক্স-এর হেড অব ম্যানেজমেন্ট মোঃ আবু হানজালা রহমান মুন্না বলেন, “বিদ্রোহী রকেটকে দেশের আটটি বিভাগে প্রদর্শনীর করার পরিকল্পনা রয়েছে। এর প্রথম আয়োজন হচ্ছে ময়মনসিংহে, যেখানে দেশের তরুণদের প্রযুক্তিতে আগ্রহী করে তুলতেই আমাদের এই প্রয়াস।” তিনি আরও যোগ করেন, “৫০ জনেরও বেশি উদ্ভাবকের অক্লান্ত পরিশ্রমে আজ বিদ্রোহী বাস্তবে রূপ নিয়েছে। আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের তরুণরা চাইলে মহাকাশও জয় করতে পারে।” বিদ্রোহী শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি একটি অনুপ্রেরণা। এটি প্রমাণ করেছে—সাহস, উদ্ভাবন আর বিশ্বাস থাকলে সীমা বলে কিছু থাকে না। বাংলাদেশের তরুণরা আজ মহাকাশে পা রাখার পথে যাত্রা শুরু করেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *