শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম-শ্রমিক নেতা ছাবির উদ্দিন রাজু 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

বিশেষ প্রতিনিধি:: কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু  বলেছেন, ‘দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে পাদুকা  শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম।বিগত দিনে ভোটের ব্যবস্থা সচ্চ না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে।সঠিক ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও  মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।’ তিনি বলেন, ‘ রাজনৈতিক দল ও মানবতাহীন মালিক শ্রমিকদেরকে ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না।সরকার ও মালিক শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না।’’ মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকার ১১ টায়  ভৈরব হাজী আসমত কলেজ সংলগ্ন কার্যালয়ে  পাদুকা শ্রমিক ইউনিয়ন  আয়োজিত আলোচনা সভায় ছাবির উদ্দিন রাজু  এসব কথা বলেন।তিনি বলেন, ‘এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা।অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।’তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার নেই কর্মস্থলে।  ছাবির উদ্দিন রাজু  বলেন, ‘জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী-মেহনতি মানুষকে আজ চরম দুঃসহ জীবন-যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারগুলোর খাদ্য গ্রহণ কমে গেছে।তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাতে পারছেনা,  ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করে।’  তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের বৃহত্তর ঐক্য এবং আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে পাদুকা শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানান।  কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফয়জুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-জেলা সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার, ক্ষুদ্র পাদুকা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,  ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া, নির্বাহী সদস্য মোঃ জহির মিয়া,সুলতান খন্দকার প্রমুখ।  দিন ব্যাপী শ্রমিক সহ সকলের জন্য ডায়াবেটিকস পরীক্ষা ও পরামর্শ ফ্রি প্রদান করা হয়।আলোচনা সভার পর বিশ্বের সকল শ্রমিকদের জন্য দোয়া মোনাজাত করে তাবারক বিতরণ করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *