শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই”

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নাসিম উদ্দীন, কুষ্টিয়া প্রতিনিধি::বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের আহ্বান করেছে হেযবুত তওহীদ।সংগঠনটি বৃহস্পতিবার কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকাই একটি বিশাল জনসভার আয়োজন করেছে হেযবুত তওহীদ। “বিশ্বময় মুসলিম নিপীড়ন বন্ধে জাতীয় ঐক্যের বিকল্প নাই” শীর্ষক এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দোলনটির সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশেও যদি কোনো যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে আমাদের অবস্থাও হয়ত গাজার মুসলমানদের মতো হতে পারে। এর থেকে রেহাই পেতে হলে ফেরকা-মাজহাব ও অভ্যন্তরীণ কোন্দল ভুলে, বিভাজনের সব পথ বন্ধ করে দিয়ে এক আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “গত কয়েক শতাব্দী ধরে বিশ্বময় মুসলিম নিপীড়ন চলছে যা এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে। খণ্ড-বিখণ্ড মুসলিম জাতি এই নিপীড়ন বন্ধে কিছুই করতে পারছে না, কারণ তারা ঐক্যবদ্ধ নয়। আল্লাহ নির্দেশিত সীসাগলা প্রাচীরের মতো ঐক্য গড়ে তুললেই এই অবস্থা থেকে মুক্তি সম্ভব।” দক্ষিণ এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, “পেহেলগাম হামলা, রাখাইন অস্থিরতা ও সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে থমথমে পরিবেশ তৈরি করেছে। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ইসলাম ও মুসলমানদের টার্গেট করে বক্তব্য দেওয়া হচ্ছে, প্রচার চালানো হচ্ছে।” হেযবুত তওহীদকে একটি আইন-মান্যকারী অরাজনৈতিক আন্দোলন হিসেবে অভিহিত করে ইমাম সেলিম বলেন, “আমরা বিগত ৩০ বছর ধরে ইসলামের প্রকৃত ব্যাখ্যা তুলে ধরে মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করছি। উগ্রবাদীদের ভুল ব্যাখ্যার বিপরীতে সত্য, যুক্তিনির্ভর ও মানবিক আদর্শ তুলে ধরছি। এই কাজ করতে গিয়ে পাঁচ শতাধিক স্থানে হামলার শিকার হয়েছি, আমাদের পাঁচজন সদস্য নিহত হয়েছেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।” তিনি বলেন, “আজ যখন মানুষ উগ্রবাদী হামলা, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ধর্মের অপব্যবহা করা হচ্ছে। কিন্তুু কেন জবাব চাই। সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি ভারসাম্যপূর্ণ, যৌক্তিক প্রস্তাবনা উপস্থাপন করেছি। আমাদের সভা-সমাবেশ, সেমিনার ও প্রকাশনা সাংবিধানিক এবং মানবাধিকারের আওতায় পড়ে, তবুও বারবার আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হয়েছে।” জাতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা হেযবুত তওহীদ সম্পর্কে জানুন, আমাদের উদ্দেশ্য ও আদর্শ বিবেচনা করুন। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা আন্তর্জাতিক অস্থিরতা ও সাম্প্রদায়িক সংঘাত মোকাবেলায় কার্যকর প্রমাণিত হবে।” জনসভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন—কেন্দ্রীয় সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন, কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ, ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, কুষ্টিয়া অঞ্চলের সভাপতি মো. জসেব উদ্দীন, খুলনা অঞ্চলের সভাপতি শামসুজ্জামান মিলন, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোতালিব খান, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক শরিফুল ইসলাম এবং খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার সভাপতি মিজানুর রহমান মজনুও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে জনতার ঢল নামে শুরু হওয়ার আগেই। ‘এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন – জাতিসংঘ জবাব চাই’ সহ নানা স্লোগানে মিছিল নিয়ে জনসাধারণ অংশ নেয়। আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষ বাস-ট্রেনে করে সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানস্থল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *