শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

‎মির্জাপুরে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মো.‎আবুসালেহ (সজীব) বিশেষ প্রতিনিধি::টাঙ্গাইলের মির্জাপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে স্কয়ার ফার্মাসিটিউক্যালস কোম্পানির সীমানা প্রাচীর নির্মাণের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এই মানববন্ধন করেন গোড়াই ইউনিয়নের রনারচালা দক্ষিণপাড়া এলাকার প্রায় ৩ শতাধিক বাসিন্দা। এর আগে গত বুধবার সীমানা প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, থানা ও সেনা ক্যাম্পে লিখিত আবেদন করে তাঁরা। মানববন্ধনে অংশ নেয়া শফিকুল ইসলাম ভূইয়া বলেন, আমাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের প্রতিবাদ করায় স্কয়ারের লোকজন আমাকে মারপিট করেছে। ‎তারা চলাচলের ব্যবস্থা না রেখে দেয়াল নির্মাণ করলে ওই এলাকার মানুষের ঘর থেকে বের হওয়ার কোন উপায় থাকবেনা। রেখা বেগম নামের এক নারী বলেন, এই দেয়াল নির্মাণ হইলে আমরা ঘর থেইকা বাইর হইতে পারুম না, আমাগো পোলাপান স্কুলে মাদ্রাসায় যাইতে পারবোনা।মানববন্ধনে অংশ নেয়া দশম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম বলেন, এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। সরকারের কাছে আমি রাস্তার দাবি জানাই।সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্বে থাকা মিনহাজ বলেন, জমি পরিমাপ করে স্কয়ার কর্তৃপক্ষ আমাকে যে সীমানা দেখিয়ে দিয়েছে সেখান দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। তবে সীমানা প্রাচীরের বাইরে দুই ফুট জায়গা রাস্তার জন্য রাখা আছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে জানতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর সুরজিৎ মুখার্জির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন ধরেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি।সহকারি কমিশনারকে (ভূমি) বিষয়টি তদন্তপূর্বক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে তিনি জানান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *