শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম বিএমএসএফের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: সাতক্ষীরার তালায় দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদন্ডের ঘটনায় নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। বুধবার দুপুরে তথ্য কমিশনে‌ স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন। ২৪ ঘন্টার মধ্যে তাকে নিঃশর্ত কারামুক্তি করা না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয়া হয়। এদিকে আগামীকাল বৃহস্পতিবার ২৪ এপ্রিল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন।তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল স্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।উপস্থিত ছিলেন, সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম রানা, সহ সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, মারিয়া আক্তার সুমন খান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কারাদণ্ডাদেশ দেয়ার ঘটনার সাথে জড়িত নির্বাহী অফিসার-নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রকৌশলী তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করে তাদেরকে বিচার দেওয়া হতে দাবি করা হয়।কেননা ঐ সকল কর্মকর্তারা রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাবার জন্য সাংবাদিকদের কন্ঠরোধ করতে চাচ্ছে।এটা হতে দেয়া যাবে না।আমরা সাতক্ষীরায় যাব, জেলা প্রশাসন ও সাংবাদিকদের সাথে কথা বলে আদ্যোপান্ত জানবো। সাংবাদিক নেতৃবৃন্দ আরো বলেন, তালার ঘটনায় সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে প্রশাসনের একশ্রেণীর দালাল তারা কারাদণ্ড দিয়ে দুর্নীতি অনিয়মকে উস্কে দেবার পাঁয়তারা করছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ মোঃ রাসেল এ রায় প্রদান করেন। জানাযায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু।এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়।এক পর্যায়ে সাংবাদিককে “তথ্য জানার কে” এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিক সহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাজানো নাটকের বিরুদ্ধে প্রশ্ন রাখা হয়েছে ভ্রাম্যমান আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সাথে জড়িত সকলেই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক।প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেয়া।কিন্তু তিনি তা না করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের দীর্ঘদিনেরনদূরত্বের ঝাল মিটিয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *