ত্রিশালের কাশিগঞ্জ বাজারে থানা পুলিশের ওপেন হাউজ ডে
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে সমাজের সর্বস্তরের বিশিষ্টজনদের নিয়ে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২টার সময় ত্রিশাল থানার উদ্যোগে ১২ নং আমিরাবাড়ি ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে (বিট অফিসার) এসআই মোস্তফা রুবেলের সঞ্চালনায় এবং ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার। ত্রিশাল থানা কতৃক আয়োজিত পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, (এসপি) ত্রিশাল সার্কেল) অরিত সরকার, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, উপজেলা ইত্তেফাকুল ওলামা, সভাপতি : মাওলানা এখলাস উদ্দিন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি, মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামাত ইসলামির ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মাওলানা সারোয়ার হোসেন ফকির, আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক ফরাজী, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, এস এম সাইদুল রহমান খোকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম আরিফ, অনুষ্ঠিন সঞ্চালনা করেন ত্রিশাল থানা পুলিশের এস আই মোস্তফা রুবেল প্রমূখ।
Related News
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More

