শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

২ এপিবিএন প্রায় দেড় লক্ষ টাকা ও ৫৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান এর নেতৃত্বে ৫৭ টি মোবাইল যার বর্তমান বাজার মূল্য ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। সোমবার(১০ মার্চ) ২ এপিবিএন মেঘলা বান্দরবান সাইবার এনালাইসিস শাখার এএসআই পলাশ ও এএসআই কামরুল হাসান এর নেতৃত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রকৃত মালিকদের হাতে তাদের হারানো টাকা ও মোবাইল তুলে দেন ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান। এসময় হারানো মোবাইল ও টাকা ফিরে পেয়ে উচ্ছসিত প্রকৃত মালিকগণ ধন্যবাদ জানিয়েছেন ২ এপিবিএনকে। ২ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান গণমাধ্যম কে জানিয়েছেন, ২ এপিবিএন সাইবার ক্রাইম সেলের মাধ্যমে কমিউনিটি সার্ভিসের অংশ হিসেবে প্রতি মাসেই হারানো মোবাইল ফোন ও বিকাশ বা অন্যান্য ব্যাংকিং এ যে টাকা গুলো চলে যায় সেগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেই। কারোর যদি ভুল ক্রমে টাকা চলে যায় বা মোবাইল হারিয়ে যায় তবে আমাদের সাথে ফেসবুক,হোয়াটস অ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের যেকোনো জায়গায় হারানো হোক না কেন সংশ্লিষ্ট থানায় জিডি করে আমাদের কাছে আসলে আমাদের সাইবার ক্রাইম ইউনিট তা উদ্ধার করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তারই অংশ হিসেবে আজ ৫৭ টি মোবাইল যার বর্তমান বাজার মূল্য ১৪,৬৮,২৭৯ /- (চৌদ্দ লক্ষ আটষট্টি হাজার দুইশত ঊনআশি) টাকা এবং অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট ১,৪৬,৪৯৫/- (এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশত পঁচানব্বই) টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছি। তিনি আরো বলেন,আমাদের সাইবার ক্রাইম ইউনিট আপনাদের যেকোনো প্রয়োজনে অতীতের মতো ভবিষ্যতে সেবা দিয়ে যাবে। যারা ময়মনসিংহের আশেপাশে রয়েছেন তারা ময়মনসিংহ এবং মুক্তাগাছা সাইবার এনালাইসিস শাখায় যোগাযোগ করলেও সমাধানের চেষ্টা করা হবে। আপনাদের যেকোনো সাইবার সমস্যা ফেসবুক আইডি হ্যাক,ইমু আইডি হ্যাক বা যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের ব্যবস্থা করবো।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *