শিরোনাম
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
.
Main Menu

দেশজুড়ে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: সারা দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সব ধরনের অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ময়মনসিংহ ত্রিশালে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষার্থীরা।আজ সোমবার দুপুর ৩টায় বাস স্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ‘সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আল ইহসান তলাবা পরিষদের, ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত ও ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। দুপুরে ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে কওমি মাদরাসা শিক্ষার্থীদের বাইরেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন এবং সরকারের কাছে ধর্ষণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরের দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া হাফেজ হাফিজুর রহমান বলে, ‘দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশে আর কোনো চাঁদাবাজি, রাহাজানি হবে না। কিন্তু এখন প্রতিনিয়তই সেটা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এসবের বিচার চাই। দেশে প্রতিনিয়ত অরাজকতা হচ্ছে। আমরা ধর্ষকদের শাস্তি নয়, তাদের ফাঁসি চাই। ধর্ষকদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হোক। একটি দেশের মূল শক্তি হচ্ছে জনগণ, কিন্তু আমাদের সরকার সেই জনগণের নিরাপত্তাই নিশ্চিত করতে পারছে না।’ আশরাফুল হক নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি মেয়ে নিরাপদে বাঁচতে পারবে, যেখানে রাস্তায় নামতে কেউ ভয় পাবে না। মানুষ এখন ছিনতাই–ডাকাতির আতঙ্কে সড়কে নামতে ভয় পাচ্ছে।’ দেশজুড়ে প্রতিদিন ছিনতাই, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে উল্লেখ করে সানাউল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, ‘মানুষ আতঙ্কে আছে। অনেকে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। আমরা নিরাপদ নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *