গাজীপুরে অজ্ঞাত পরিচয়ে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ইপেপার / প্রিন্ট
আবু হুরায়রা,গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে কলাবাগানের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার মেঘনা গেটের পাশে কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় এক পথচারী কলাবাগানে হাত-পা বাঁধা অবস্থায় বিবস্ত্র এক মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশ খবর দেন। জানা গেছে, মরদেহের শরীরের চামড়া পঁচে গেছে। কিছু অংশে আগুনে পোড়া চিহ্ন দেখা গেছে। তবে মরদেহটি নারী নাকি পুরুষের সেটি বোঝার উপায় নেই। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি নারী নাকি পুরুষের তাও বুঝা যাচ্ছে না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

