কর্মহীন দুস্থ মানুষদের মধ্যে আলহাজ্ব ধনাই বেপারী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোশারফ হোসাইন প্রধান,স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ কারণেই দেশের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপদে। অনেক স্বেচ্ছাসেবী-সামাজিক-রাজনৈতিক সংগঠন এই বিপদে অসহায়দের পাশে দাড়িয়েছেন। তেমনিভাবে পাশে দাড়িয়েছে গাজীপুরের আলহাজ্ব ধনাই বেপারী ফাউন্ডেশন।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩ টায় আলহাজ্ব ধনাই বেপারী ফাউন্ডেশনের উদ্দ্যোগে গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর সভাপতি অ্যাডভোকেট কাজী খানের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদের চালা ও চন্নাপাড়া গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
অসহায় দিনমজুরসহ বিভিন্ন দরিদ্র মানুষদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয় ত্রাণ।
এসময় অ্যাডভোকেট কাজী খান বলেন,করোনা ভাইরাস একটি আন্তার্জাতিক সমস্যা। এই সমস্যায় প্রত্যেকেই প্রত্যেকে সহযোগিতা করতে হবে। যে যেভাবে পারি , কেউ অর্থ দিয়ে , কথার মাধ্যমে, কেউ সেবার মাধ্যমে, কেউ জনসচেতনতা মাধ্যমে এইভাবে এগিয়ে আসলে ইনশাআল্লাহ আমরা মহান আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাস মুক্তি পেতে পারি। সকলেই সচেতনার উপর প্রাধান্য দিবেন। নিজে ভাল থাকবেন এবং অন্যকে ভাল রাখবেন ,সামাজিক দূরত্ব বজায় রাখবেন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন যেন করোনা ভাইরাস আমাদেরকে মুক্তি দান করেন।
সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে ও নিজ নিজ স্থান থেকে জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি প্রতিটি পরিবারের খোঁজ খবর রাখারও অনুরোধ করেন।
এসময় গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন মুঠোফোনে করোনার মতো দূর্যোগে সবাইকে এগিয়ে আসতে ও অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সহ-সভাপতি শাজাহান চঞ্চল ,মারুফ আহমেদ, প্রফেসর সেলিম , ধনাই বেপারী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন বেপারী, নিজাম উদ্দিন ,পৌর কৃষক দল সভাপতি মুজাহিদুল ইসলাম, আহাম্মেদ রাজিব আকন্দ, রাজিবুল বেপারী স্বেচ্ছাসেবক দল, আরাফাত বেপারী ,নার্গিস বেপারী সাম্য বেপারী এবং পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন পাপ্পু প্রমুখ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

