শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশাল দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল ও সাধারণ সম্পাদক জিয়া

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ত্রিশাল দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ অক্টোবর) সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ চলে। সন্ধ্যায় নির্বাচন কমিশনার ও ত্রিশাল সরকারি নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক একেএম কামরুল হাসান ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে রফিকুল ইসলাম ছাতা প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন চেয়ার প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান গরুর গাড়ী প্রতীক নিয়ে ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুজ্জামান ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ী হয়েছেন, আব্দুর রশীদ,সালাউদ্দীন আহমেদ (সহ সভাপতি),আবুল বাশার খোকন(যুগ্ম সাধারণ সম্পাদক),সেলিম সারোয়ার(সাংগঠনিক সম্পাদক),আসাদুজ্জামান(কোষাধ্যক্ষ),আল আমিন(দপ্তর সম্পাদক),এমদাদুল হক মিলন(প্রচার সম্পাদক),তারিকুল আলম,সাইদুজ্জামান সেলিম,আলাল উদ্দীন, আবুল কায়েস (সম্মানিত সদস্য)। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬১জন। এতে ১৩টি পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রধান নির্বাচন কমিশনার একেএম কামরুল হাসান জানান, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রিশাল দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেছেন। এদিকে সভাপতি পদে রফিকুল ইসলাম নির্বাচিত হওয়ায় ত্রিশালে এবং সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান নির্বাচিত হওয়ায় ত্রিশাল ও তার জন্মস্থান আমিরাবাড়ী ইউনিয়নে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের ভোটার ও সমর্থকরা একে অপরকে মিষ্টিমুখ করান ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে সিক্ত করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *