সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মো. আজমল সরকার
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজ সেবক মো. আজমল সরকার। সে নির্বাচিত হতে পারলে ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন বলেও দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। শুধু তাই না ইউপির গ্রামে পাড়া মহল্লায় যে কোন সমস্যা হলে ছুটে যাচ্ছেন বিশিষ্ট সমাজ সেবক মো. আজমল সরকার। ভোটারদের অনেকটাই মন জয় করতে সক্ষম হয়েছেন এই তরুন প্রার্থী। ইউপির ভোটার মুনতাজসহ বেশ কিছু প্রবীন নবীন ভোটারেরা জানান, বিশিষ্ট সমাজ সেবক মো. আজমল সরকার প্রথম বারের মত ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানি। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন। তিনি একজন সৎ, মিষ্টভাষী, ন্যায়নিষ্ঠাবান, পরোপকারী হিসেবে সকলের নিকট পরিচিতি অর্জন করেন। এলাকায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে দেখা যায় তাকে। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে অসম্পন্ন কাজ গুলি সম্পন্ন হবে বলে সকলের আশা। এলাকায় বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কাজর জন্য সকলে তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে জোর দাবি জানান। এ বিষয়ে সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মো. আজমল সরকার বলেন,জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের সেবক হওয়া। তাই আমি জনগণের সেবক হয়েই জনগণের পাশে থেকেই কাজ করে যেতে চাই। এজন্য সকলের দোয়া,সমর্থন ও সহযোগীতা চাই।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

