শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাড়ী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট) বিকেলে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মুজাম্মেল হক। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। বিগত সরকারের আমলে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া প্রসঙ্গে বক্তারা আরও বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসকের আমলে জামায়াতে ইসলামীর কর্মসূচিগুলো পালন করতে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। এ সকল বাধাকে উপেক্ষা করেও আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশটিকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে এজন্য আমাদের সকল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাড়ী ইউনিয়ন শাখার আমির মাওলানা সারোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান শাকিল,তেজগাঁও থানা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ফরিদ আহমেদ রুবেল,আমিরাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত কবির,ড্রেসডেন ইউনিট জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল থানা, আমিরাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *