ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাড়ী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট) বিকেলে আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ মুজাম্মেল হক। কর্মী সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজে সর্বদা নিয়োজিত। আমাদের এই প্রচেষ্টায় প্রত্যেকটি কর্মীকে তাকওয়াবান, ন্যয়পরায়ন ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তুলতে পারলে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারবেন। বিগত সরকারের আমলে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে বাধা দেয়া প্রসঙ্গে বক্তারা আরও বলেন, বিগত সময়ে স্বৈরাচারী শাসকের আমলে জামায়াতে ইসলামীর কর্মসূচিগুলো পালন করতে আমরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হয়েছি। এ সকল বাধাকে উপেক্ষা করেও আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালনা করে এসেছি। বর্তমানে দেশে একটি শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শান্তির পরিবেশটিকে অরাজকতার পরিবেশে সৃষ্টি করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এই অরাজকতার পরিবেশ যাতে তৈরি করতে না পারে এজন্য আমাদের সকল কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাড়ী ইউনিয়ন শাখার আমির মাওলানা সারোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে ও জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ত্রিশাল থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামরুজ্জামান শাকিল,তেজগাঁও থানা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ফরিদ আহমেদ রুবেল,আমিরাবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত কবির,ড্রেসডেন ইউনিট জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল থানা, আমিরাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী
ত্রিশালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে-