শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

মধুপুরে শহীদ স্মৃতির সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা ::একটি নিউজ পোর্টাল ও ব্যক্তিগত ফেইসবুক ওয়ালে সংবাদ প্রচারের প্রতিবাদে মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। ২৪ আগস্ট শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু। তিনি লিখিত বক্তব্যে তিনি বলেন, ২১ আগস্ট একটি অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ ২৪ এ “৩ হাজার কোটি টাকার সম্পদ, সাবেক ডিএমপি কমিশনার ফারুকের নামে দুদকে অভিযোগ” শিরোনামে প্রকাশিত নিউজের একাংশে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি জানান, সংবাদে বলা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে তার নাকি ময়মনসিংহ, মধুপুর ও টাঙ্গাইল শহরে একটি করে ৩টি বাড়ির মালিক হয়েছে। বিভিন্ন ব্যাংক একাউন্টে ২ কোটি টাকা আছে। এই সম্পদ খন্দকার গোলাম ফারুকের ছোট বোনের স্বামী হিসেবে অবৈধভাবে প্রাপ্ত হওয়ার ইঙ্গিত করা হয়েছে। তার দাবি, এই সংবাদের কোন ভিত্তি নেই। এই ভিত্তিহীন সংবাদ নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের নিজস্ব ওয়ালে কুরুচিপূর্ণ মন্তব্য ও টল করতে দেখা গেছে বলে জানান। তিনি এ সংবাদ মিথ্যা ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, তার টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা কিংবা মধুপুরে মধুপুরে কোন বাড়ি নেই। ৩০ বছর পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন। মৃত্যকালে মধুপুরের পুন্ডুরা গ্রামের যে বাড়ি রেখে গেছেন তার বাইরে কোন বাড়ি নেই। বাংলাদেশের সরকারি বেসকারি কোন ব্যাংকে তার কিংবা তার স্ত্রীর নামে কত টাকা গচ্ছিত আছে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক এই সংবাদের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলন কালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুসহ এসময় উপস্তিত ছিলেন, তার ভাগ্নে মধুপুর আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক সামছুল আলম, মধুপুর রানী ভবানী মডেল উচ্চ বিদ্যালয়ের এলামনাই এসোসিশনের সভাপতি তার মামাত ভাই খালেদ মোশারফ তাপস, তার দুই ছেলে আবরার রশীদ খান হৃদম ও আদনান রশীদ খান প্রমুখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *