গফরগাঁও এর রসুলপুরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্দ্যোগে আমলিতলা বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই কর্মীসভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হুসেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আশরাফুল ইসলাম,গফরগাঁও উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিকুল আলম বিএসসি,৫নং যশরা ইউনিয়নের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান,গফরগাঁও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান, ১নং রসুলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাইনুদ্দিন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন,এদেশের তারুণ্য নির্ভর ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশকে সন্ত্রাসী রাহাজানি মুক্ত করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।বক্তারা,দ্বিতীয়বার স্বাধীন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সাহসী ভূমিকা পালন করার আহ্বান জানান।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

