শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

গফরগাঁও উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারো জনপ্রিয়তার শীর্ষে রেশমা আক্তার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ,ময়মনসিংহ::“তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান হৃদয়ে ধারণ করে আসন্ন গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে দুই বারের বিপুল ভোটে নির্বাচিত ‘মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার আবারও তৃতীয়বারের মতো গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। রেশমা আক্তার গফরগাঁও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও গফরগাঁও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।ইতোমধ্যেই উপজেলাবাসীকে পোস্টার,লিফলেট ও গণসংযোগের মাধ্যমে  শুভেচ্ছা জানিয়ে তার প্রচারণা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তিনি। সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে বিগত সময়ে সাধারণ মানুষের পাশে ছিলেন তিনি। যেই কারণে পর পর দুইবার গফরগাঁও উপজেলা পরিষদে বিপুল ভোটে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন রেশমা আক্তার। এরই ধারাবাহিকতায় আবারো জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার নির্বাচনী এলাকায় গফরগাঁও উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রেশমা আক্তার আশাবাদী তিনি এবারও নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন। সাধারন মানুষের মধ্যেও রেশমা আক্তার এবারও আলোচনায় রয়েছেন বিশেষ করে তরুন তরুণী নারী পুরুষ ভোটারদের মধ্যে।

তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক সকল কার্যক্রম পরিচালনা করেন। সফলতার সাথে নেতৃত্ব দিচ্ছেন রাজপথেও।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদাহাস্যোজ্জ্বল, নিরঅহংকারী ও সাদা মনের মানুষ। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন এলাকায় মানুষের ভাগ্যউন্নয়ের জন্য।  এই সফল মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদআপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। এইবিষয়ে গফরগাঁও উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী রেশমা আক্তার বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গফরগাঁও উপজেলার প্রয়াত নেতা সাবেক সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এর সুযোগ্য উত্তরসূরী মা,মাটি ও মানুষের নেতা জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি’র দিকনির্দেশনায় এবং গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ভাইয়ের সার্বিক সহযোগীতায় গফরগাঁও এর উন্নয়নে কাজ করে যাচ্ছি। যেই কারণে জনগণ পর পর দুইবার আমাকে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করছেন এজন্য আমি এই উপজেলার মানুষদের প্রতি কৃতজ্ঞ। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে এই অঞ্চলের মানুষ আমাকে আবারো বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আগামী গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে গফরগাঁও উপজেলার বর্তমান চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ভাইকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো জনগণ নির্বাচিত করবে বলেও আমি বিশ্বাস করি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *