শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের যৌথ উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

শেখ মোঃ হুমায়ুন কবির::বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের যৌথ উদ্যোগে গরিব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

(২৬’শে জানুয়ারি ২০২৪) শুক্রবার বিকেল ৩:টায় মিরপুর বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কার্যালয় দুই শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীনের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি জাকির মোল্লা।

এ সময় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, শীত বস্ত্রহীন মানুষের মাঝে আমরা প্রতিবছর শীত বস্ত্র বিতরণ করে থাকি। ইনশাল্লাহ আগামীতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মানুষকে সাহায্য করবো।

এ সময় তিনি আরো বলেন, গরিব অসহায় মানুষ যারা ঢাকায় রয়েছেন তাদের কোন আত্মীয়-স্বজন মারা গেলে অর্থের অভাবে অনেকে লাশ গ্রামের বাড়িতে নিতে পারেন না। যদি এমন কেউ থাকেন তাহলে সাথে সাথে আমাকে জানাবেন। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাশ গ্রামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এছাড়াও আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন।

প্রধান আলোচক জাকির মোল্লা তিনি বলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের এই মহতী উদ্যোগে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব এই কার্যক্রম প্রতি বছর অব্যাহত রাখবে।

শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ এ সৌরভ খান, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ জেড এম ওবায়দুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের হেড অফ ব্রডকাস্ট এন্ড ইঞ্জিনিয়ারিং আনোয়ারুল কবির, মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি আফজাল হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন খান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব তালুকদার, সাংগঠনিক সম্পাদক লায়ন আক্তার ও পলাশ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ তাপস, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার শেখ মোঃ হুমায়ুন। মহিলা বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার ও তানজিনা আক্তার, মিরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাফি সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ও এশিয়ান টেলিভিশনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম আরো কিছুদিন অব্যাহত থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *