শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতিক না দেয়ার ভাবনা আওয়ামীলীগের

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস::দ্বাদশ সংসদ নির্বাচনের পরপর যে উপজেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে, তাতে দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার কথা ভাবছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দলটির নেতাদের ভাষ্য, তৃণমূলের রাজনীতিতে বিভাজন ঠেকাতে এবং শৃঙ্খলা রক্ষায় দলীয় প্রার্থী না দেওয়ার বিষয়ে তারা ভাবছেন।

জানুয়ারির শুরুতে সংসদ নির্বাচন হওয়ার পর আগামী সপ্তাহেই প্রথম ধাপে শখানেক উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আভাস দিয়েছে নির্বাচন কমিশন।

এই ভোট হতে পারে রোজার আগেই, আগামী মার্চে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এবার চার থেকে পাঁচ ধাপে উপজেলার ভোট হতে পারে।

২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচন আইন প্রণয়নের পর থেকে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করে আসছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিপাকেও পড়তে হয়েছে। অতীতে একজনকে প্রতীক দিলে আরেকজন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

তাতে দলীয় শৃঙ্খলা যেমন নষ্ট হয়েছে, তেমনই তৃণমূলে বিভেদ-বিভাজনও সৃষ্টি হয়েছে। দলীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদককে বিপাকে পড়তে হয় প্রার্থী বাছাই নিয়ে। একেক নেতা একেক প্রার্থীকে সমর্থন দেওয়ায় কোথাও কোথাও পরিস্থিতি সংঘাতের দিকে গড়িয়েছে।

সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদ দুটি উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ।

দলটির জ্যেষ্ঠ এক নেতা বলেন, “বিএনপি নির্বাচনে না এলে তখন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারাই দাঁড়িয়ে যায়। যার ফলে তৃণমূল নেতারা অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েন।

“এ কারণে নির্বাচনকে উৎসবমুখর করতে আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে প্রার্থী না দেওয়ার বিষয়ে ভাবছে।”

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেও দলীয় প্রার্থীর বাইরে বিকল্প প্রার্থী রাখার নির্দেশনা এসেছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে। এক্ষেত্রে বিকল্প প্রার্থীদের অতীতের মত বিদ্রোহী তকমা দেওয়া হয়নি; স্বতন্ত্র প্রার্থী হলে কোনো ব্যবস্থা যে নেওয়া হবে না, সে কথাও আগে জানিয়ে দেওয়া হয়েছিল।

আর তাতে ২৯৯ আসনের মধ্যে ৬২ আসনে জয় পানে স্বতন্ত্র প্রার্থীরা, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।

ভোট বর্জন করে আসা বিএনপি বর্তমান সরকারের অধীনে উপজেলা পরিষদ নির্বাচনেও আসবে না বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা।

বুধবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা হবে। সেখানেই স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন প্রশ্নে মতামত নেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেবে কি না- এমন প্রশ্নে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, “আমাদের সভা আছে, সভার আগে কিছু বলা যাবে না।”

আগামী উপজেলা নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিবে কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে আমাদের দলের পক্ষে প্রার্থী না দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। সেটা আমাদের আলোচনা হলে জানতে পারবেন।”






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *