সহস্রাধিক নেতাকর্মীদের পরিকল্পনা মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানালেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ নেতারা
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামীলীগ ত্রিশাল শাখার সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে নবনির্বাচিত এমপি ও বর্তমান সরকারের নব নির্বাচিত পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের কার্যলয়ে তাঁকে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের জয় বাংলা স্লোগানে মুখরিত হয় উঠে আশপাশের এলাকা।
এসময় নেতারা বর্তমান সরকারের নব নির্বাচিত পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম কে উষ্ণ অভ্যর্থনা জানান। তারা বলেন, মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম ময়মনসিংহের গর্বের ধন।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের ময়মনসিংহবাসী কে এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী উপহার দিয়েছেন।এই অঞ্চলের মাটি বাংলাদেশ আওয়ামীলীগের ঘাটি।
ময়মনসিংহের মানুষ আওয়ামীলীগের উপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে তা ভবিষ্যতেও বজায় থাকবে ইনশাল্লাহ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

