ত্রিশাল ইউনিয়ন পরিষদে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিতরণ
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে নির্দিষ্ট সংখ্যক কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য (চাল,ডাল ও সয়াবিন তেল) বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় ত্রিশাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন।এ কার্যক্রমের আওতায় এ ইউনিয়নের ১৪৯১ জন উপকারভোগী পরিবার প্রতিমাসে একবার করে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পাবেন।
টিসিবির পণ্য পেয়ে কার্ডধারী কাজিম উদ্দিন বলেন, চেয়ারম্যান সাহেব (মাগনা) ফ্রী একটি কার্ড করে দিয়েছে। এই কার্ড দিয়ে আমি কম দামে এসব নিত্যপণ্য পাওয়ায় খুবই ভালো লাগছে। সরকারের এ কর্মসূচির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানান তিনি।
এ বিষয়ে ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, ত্রিশাল ইউনিয়নের ১৪৯১জন কার্ডধারীকে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ট্যাগ অফিসার,ইউপি সদস্য ও ডিলারদের মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে। সেইসাথে সরকারের নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের পুরাতন কার্ডগুলো পরিবর্তন করে কার্ডগুলো ডিজিটালাইজড করা হয়েছে। এটি সরকারের একটি খাদ্যবান্ধব বিশেষ কর্মসূচি।কার্ডধারীরা প্রতিকেজি ৩০ টাকা দরের ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও প্রতিকেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুরের ডাল পাবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ কবির, ইউপি সদস্য জোবায়ের হোসেন, মাহবুবুল আলম,আলতাফ হোসেন,সংরক্ষিত আসনের (মহিলা)সদস্য হালিমা আক্তার,আসমা খাতুনসহ আরও অনেকে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

