টানা ষষ্ঠ বারের মতো এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি হলেন টেলিভিশনটির স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: টানা ষষ্ঠবারের মতো দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিক।
আজ বৃহস্পতিবার ( ১১ জানুয়ারি) প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিনিধি ঘোষণা করে তাঁর হাতে এই ক্রেস্ট তুলে দেয়া হয়।
এশিয়ান টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সম্মাননা স্মারকটি যৌথভাবে তুলে দেন টেলিভিশনটির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-উর-রশিদ সিআইপি, টেলিভিশনটির বার্তা সম্পাদক বেল্লাল হোসাইন,হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মো. আবু বকর সিদ্দিক ২০১৮ সালে ঢাকা বিভাগের সকল প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা পেয়েছিলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তী বছর গুলোতেও টেলিভিশনটি থেকে সম্মাননা পেয়ে আসছেন তিনি।
তিনি তাঁর তিন দশকেরও বেশি সময়ের সাংবাদিকতায় কাজ করেছেন দেশের বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ও পত্রিকায়। তাঁর সম্পাদনায় প্রকাশিত হচ্ছে ৩০ বছরের পথ চলার প্রান্তজনের সাপ্তাহিক “সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকা”।
নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সংগঠনেরও গুরু দায়িত্বের। তিনি সফলতার সাথে দায়িত্ব পালন করছেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতির । ভাইস-চেয়ারম্যান হিসেবে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর। সাংবাদিক নির্যাতন বন্ধে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা(বিএসএনপিএস) নামে একটি সংগঠনের।
দীর্ঘ সাংবাদিকতার জীবনে জাতীয় বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এছাড়াও তিনি আন্তর্জাতিক কয়েকটি সম্মাননা পেয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক তাঁর এই সম্মাননা নির্যাতিত সাংবাদিকদের প্রতি উৎসর্গ করেন।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

