আমিরাবাড়ীতে ফুলের শুভেচ্ছায় সিক্ত নৌকা মনোনীত এমপি প্রার্থী নীলুফার আঞ্জুম পপি
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের এমপি প্রার্থী নীলুফার আঞ্জুম পপি ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার(২৮ নভেম্বর) ত্রিশাল ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে তাঁকে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিলুফার আঞ্জুম পপি ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে নৌকা প্রতিক নিয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তিনি নিজ এলাকায় যাবার সময় আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নীলুফার আঞ্জুম পপিকে বিভিন্ন স্লোগানে স্লোগানে স্বাগত জানায়।
বক্তারা বলেন,নৌকা প্রতিকের প্রার্থীদের জয়ী করতে আমিরাবাড়ী ইউনিয়নসহ সারা দেশের আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করে যাবে। তারা আরো বলেন,ব্যক্তিগত চিন্তা না করে দলকে নিয়ে ভাবতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির দল তাই দেশের জনগণ সারা দেশে নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারো দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

