ত্রিশালে আগুনে পুড়ে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি :পুড়েছে ৪ টি রুম
ইপেপার / প্রিন্ট
মোঃ হানিফ আকন্দ, ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালের বগার বাজার চৌরাস্তায় দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে মুদি দোকানের প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল ও ৪ টি রুমও।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৩ টা ১৫ মিনিটে গুজিয়াম আমিরাবাড়ী চৌরাস্তায় ড্রেসদিন টেক্সটাইল কোম্পানির গেইট সংলগ্ন মার্কেটের মুদি দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া দোকানটির মালিক মোঃ ছাইফুল মাস্টারের ছেলে গোলাম রব্বানী।
এলাকাবাসী জানান, রাত ৩ টা ১৫ মিনিটে গুজিয়াম আমিরাবাড়ী চৌরাস্তায় ড্রেসদিন টেক্সটাইল কোম্পানির গেইট সংলগ্ন মার্কেটে মোঃ ছাইফুল মাস্টারের ছেলে
গোলাম রব্বানীর মুদীর দোকানে আগুন লাগে।
এলাকাবাসীর ধারণা প্রতিহিংসা ও শত্রুতার জের ধরেকে বা কাহারা দোকানের সাটার কেটে আগুন লাগিয়ে দেয়। এ খবর শোনা মাত্রই আসতে প্রায় ৩০-৩৫ মিমিট সময় লেগে যায়, ততক্ষণে দোকানের প্রায় ২০ -২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সেই সাথে ৪ টা রুম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রশাসনের সহযোগিতায় অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দোকান মালিক ও এলাকাবাসী । তারা বলেন,যাতে আমাদের মতো ক্ষতি আর কারো না হয় সেই জন্য প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

